শিরোনাম

লালমনিরহাট, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রীর ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় প্রমুখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচির আওতায় প্রথমপর্যায়ে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ সহ মোট ২৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেড়হাজার টি বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়।