শিরোনাম

নাটোর, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ২৫টি সেলাই মেশিন ও ২২টি ‘তারা-২’ নলকূপ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সরকারি সহায়তা হস্তান্তর করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
এয়াড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন সময়ে সিংড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬টি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সাতলাখ টাকার চেক বিতরণ করা হয়।