শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), জুন ৮, ২০২৬, (বাসস) : নগরীর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নুরুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ী ইউনিয়নের মিয়া মার্কেট ৪ নম্বর ওয়ার্ড এলাকার জহরলাইল্যা বর বাড়ির মৃত মোস্তাফিজ সওদাগরের ছেলে।
জানা গেছে, নুরুল ইসলাম চট্টগ্রাম শহরের একটি বাসায় দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। তিন দিন আগে ওই বাসায় খাবার রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে তিনি অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বাসসকে বলেন, তিন দিন আগে অগ্নিদগ্ধ অবস্থায় নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। দিন দিন তার অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তার মৃত্যু হয়।