শিরোনাম

খুলনা, ৮ জুন, ২০২৬, (বাসস) : মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছে।
গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০৪ পিস ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আজ কেএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানায় ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ১০ জন, লবণচরা থানায় ৪ জন, খালিশপুর থানায় ৩ জন, দৌলতপুর থানায় ২ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক-২ জন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।