বাসস
  ১৭ মে ২০২৬, ২২:১১

ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী

ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস): কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি আজ দুপুরে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। 

ঢাকা ও দোহা শ্রম, কর্মসংস্থান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাতারের শ্রমমন্ত্রী এ সফরে এসেছেন। 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

ড. আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি ২০২১ সাল থেকে কাতারের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।