শিরোনাম

সুনামগঞ্জ, ১ মে, ২০২৬ (বাসস) : জেলায় আজ মহান মে দিবস উপলক্ষে র্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় একটি র্যালি বের করা হয়।

র্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মে. সুহেল আহমদ।
ইজি বাইক পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, পৌর বিএনপির আহবায়ক জুনেদ আহমদ, যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোহাম্মদ হানিফ মিয়া, শ্রমিক নেতা বাবলু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি ও কর্মঘণ্টা নির্ধারণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।