শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১ মে, ২০২৬ (বাসস): মহান মে দিবস উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জেলা শহরের কালেক্টরেট চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়। বিভিন্ন পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ র্যালিতে অংশগ্রহণ করেন।
শ্রমিক সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।