বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ২০:২৯

বান্দরবানে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা

বান্দরবান, ২৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার আলীকদম উপজেলায় আজ তিনটি অবৈধ ইটভাটাকে মোট ছয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

অভিযানকালে ইউবিএম ইটভাটাকে দুইলাখ টাকা, এবিএম ইটভাটাকে তিনলাখ টাকা এবং এফবিএম ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় চার হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করে বন বিভাগ।

অভিযানকালে বন বিভাগ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।