বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৭:১১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৯

রাজশাহী, ২৬ এপ্রিল,২০২৬(বাসস):রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৯ জনকে গ্রেফতার  করা হয়েছে। 

শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার  করা হয়।

আজ রোববার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ১৫ জন রয়েছে। গ্রেফতাররকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।