শিরোনাম

বরগুনা, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় মজুতকৃত ১ হাজার ১৬০ লিটার জ্বালানি জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে বরগুনার পাথরঘাটা থানাধীন মাছের খাল বাজার সংলগ্ন এলাকা থেকে এ সব জ্বালানি তেল জব্দ করা হয়।
কোস্টগার্ড গার্ড সুত্রে জানা গেছে, পাথরঘাটা থানাধীন মাছের খাল বাজার সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১টি দোকানে তল্লাশি চালিয়ে মজুতকৃত ১ লাখ ৫৮ হাজার ৯০০ টাকা মূল্যের ১ হাজার ২৬০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) জব্দ করা হয়।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ছাড়া মজুত ও বিক্রয়ের দায়ে ওই দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ প্রদান করেন।