বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৬:১৫

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি

মো. শরিফুল ইসলাম জনি। ফাইল ছবি

রাজশাহী, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনিকে আহ্বায়ক করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ সকালে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মো. শরিফুল ইসলাম জনি এতদিন ভারপ্রাপ্ত আহ্বায়ক-এর দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে যুবদলের নেতৃত্বে আসেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হওয়ার প্রতিক্রিয়ায় জনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির কাছে আমি চির কৃতজ্ঞ। তিনি দলের সহকর্মীদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন।