শিরোনাম

সুনামগঞ্জ, ২৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটা কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার দেখার হাওরে চলমান বোরো ধান কর্তন কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।
পরিদর্শনকালে তিনি কৃষকদের ও হাওরপাড়ের মানুষদের শান্তনা দেন। এবং কৃষকদের জ্বালানি তেলের সংকট হবে না মর্মে আশ্বস্ত করেন। এবং আবহাওয়া অধিদপ্তরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের কথা উল্লেখ করে দ্রুততম সময়ে পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান। এছাড়া হাওর এলাকার মানুষ হাওর থেকে ধান বাড়ি পর্যন্ত পৌঁছাতে পরিবহন খরচ বেশী হয় বলে জানান। হাওরের রাস্তাগুলো সংষ্কার করার দাবী জানান কৃষকরা।