বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৫০

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

ছবি : বাসস

মাগুরা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন এবং  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার যৌথ আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদুল আলম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার ও  প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান।

অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে মোট ৩৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল, ২টি ওয়াকার, ১টি এলবো ক্রাচ, ১টি অক্সিলারি ক্রাচ এবং ১টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।