শিরোনাম

সাতক্ষীরা, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর অভিযানকালে ভারতীয় শাড়ি, শার্ট পিস ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৩৬ হাজার টাকা।
আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা, চান্দুড়িয়া ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে শার্ট পিস ও ওয়ান টাইম ফুল প্লেট এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বড়ই বাগান নামক ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত এস মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৪ লাখ ৩৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।