শিরোনাম

পটুয়াখালী, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে আজ জেলার চার উপজেলা- বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙাবালিতে সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে জেলা মৎস্য দপ্তর এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে জেলার বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙাবালি উপজেলার বিভিন্ন নদ-নদী ও ইলিশ অভয়াশ্রম এলাকায় একযোগে নজরদারি জোরদার করা হয়।
এ সময় বাউফল উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সহ সংশ্লিষ্ট উপজেলার মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন ক্ষেত্র সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।