শিরোনাম

নীলফামারী, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কিশোরগঞ্জ উপজেলায় আজ বালু বোঝাই ট্রাক্টর ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামের এক রিকশাভ্যান চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মৃত. নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালামালসহ রিকশা ভ্যান নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন চালক রবিউল ইসলাম। পথিমধ্যে বালু বোঝাই একটি ট্রাক্টর ট্রলি পেছন থেকে ধাক্কা দিলে রিকশাভ্যান চালক রবিউল গুরুতর আহত তিনি। গুরুতর অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার কওে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।