বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫০

সুনামগঞ্জে গণশিক্ষা কেন্দ্র শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় আজ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন  হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রমজানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। 

সোমবার ও মঙ্গলবার দু’দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৭০ জন শিক্ষক অংশগ্রহন করেন।