বাসস
  ২৫ মার্চ ২০২৬, ২০:৪৫

মাগুরায় গণহত্যা দিবসে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

ছবি : বাসস

মাগুরা, ২৫ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় আজ গণহত্যা দিবসে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে মাগুরা শহরের নোমানি ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ মহান মুক্তিযুদ্ধেও বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ ছাড়া মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ পৃথকভাবে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সকাল ৯টা ১৫ মিনিটে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।