শিরোনাম

ঝালকাঠি, ২৫ মার্চ ২০২৬ (বাসস): জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল ৩টায় সম্পর্কে ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু।
ঝালকাঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।
অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুু মহান মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন।
স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে ১৯৭১ সালের গণহত্যার উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।