শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার নবাব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলায় সিনিয়র তথ্য অফিসার মাহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন যুদ্ধকালীন থানা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম এবং নবাব ফয়জুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার ভয়াবহতা তুলে ধরেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।
আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।