শিরোনাম

সুনামগঞ্জ, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলার শান্তিগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা তালেব উদ্দিন ও কৃপেন্দ্র দাশের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার উজানীগাঁও গ্রামে অবস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।
পরে বেলা সাড়ে ১১টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।