শিরোনাম

কুষ্টিয়া, ২৫ মার্চ, ২০২৬ (বাসস): জেলার দৌলতপুর উপজেলায় আজ কিডনী রোগ ও ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজি এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ ুএর সভাপতিত্বে চেক বিতরণকালে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং কিডনী রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত ও হৃদরোগ সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুই শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।