বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৫:৫০

সিরাজগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ২৫ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতেই ২৫ মার্চ গণহত্যা ও একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মনজুরে মাওলা, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান।

সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরনবী খান জুয়েল।

গণহত্যা দিবসের আলোচনা সভায় সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী নেতৃত্ববৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।