শিরোনাম

রাজবাড়ী, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
দিবসটি উপলক্ষে রাজবাড়ী সিভিল সার্জন অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার সিভিল সার্জন ডা. এস এম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডা. সোহেল শেখ, ডা. মানসুবা তাবাসসুম ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের প্রতিনিধি ডা. অচিন্তনীয় কুমার কির্ত্তনীয়া প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যক্ষ্মা রোগ হলে ভয়ের কোন কারণ নেই। নিয়ম মেনে ওষুধ খেলে যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে যান।