শিরোনাম

রাজবাড়ী, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় তামাক চাষ বেড়ে যাওয়ায় তিন ফসলী কৃষি জমি উর্বরতা হারাচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকা বাসী।
রাজবাড়ী সদর উপজেলার চর বেণী নগর নদীর পাড় এলাকার কৃষক আহাদ আলী বাসস’কে জানান, আমাদের পদ্মানদীর চরে বাদাম, গম, ধানসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হতো।
তামাক চাষের কারণে নদীর পলিমাটি উর্বর চর এলাকা তার উর্বরতা হারাচ্ছে এবং তামাকের সংস্পর্শে বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে হচ্ছে এলাকাবাসী।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা সদরে ১০ হেক্টর, গোয়ালন্দে ১০ হেক্টর, পাংশায়, ১ হেক্টর, কালুখালিতে ৮ হেক্টর এবং বালিয়াকান্দিতে ৪ হেক্টর এলাকায় তামাক চাষ হচ্ছে।
গোয়ালন্দের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মারুফ হাসান বাসস’কে জানান, স্বাস্থ্য বিধি না মেনে তামাকের সংস্পর্শে থাকলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভবনা থাকে।
দৌলতদিয়া এলাকার চাষী নিলু মণ্ডল বলেন, তামাক কোম্পানি গুলোর আর্থিক সুযোগ সুবিধা বাড়তে থাকায় অন্য ফসলের চেয়ে তামাক চাষে কৃষকদের আগ্রহ বেড়ে চলেছে।
চর এলাকার স্কুল ৮ম শ্রেণির ছাত্র করিম শেখ জানায়, নদীর পাড় ঘেঁষে তামাক চাষ করার আমরা স্কুলে যাতায়াত কালে অনেকে মাথা ঘুরা।
তামাক চাষ সম্পর্কে সিভিল সার্জন অফিসের অফিসের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মকর্তা না থাকায় জেলায় কতজন শ্বাস কষ্ট দায়ক রোগে মারা যান তা অন্য কেউ জানাতে পারেননি।
তবে এই বছর জেলায় ৩৩ হেক্টর জমিতে তামাক চাষ হলেও আগামীতে আরো বেড়ে যাবার সম্ভবনা রয়েছে।