বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৫:৩০
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৬:৫৪

ফেনী রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডা

সোমবার ফেনীর অফিসার্স ক্লাব কমপাউন্ড ইউনিটি মিলনায়তনে ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত। ছবি: বাসস

ফেনী, ২৪ মার্চ ২০২৬ (বাসস): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটির ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার রাতে শহরের অফিসার্স ক্লাব কমপাউন্ড ইউনিটি মিলনায়তনে এ ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।

সভায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তাগণ বলেন, দীর্ঘ সময় পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ ভয়হীন ঈদ উদযাপন করছে। বিগত সরকারের সময় শুধু বিরোধী নেতাকর্মীরাই নয়, নিজ দলের নেতাকর্মীদের অনেকেই বাড়ি ঘরে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে আসতে পারেননি। বক্তারা আগামী দিনে ফেনীর শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সংগঠনের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় অনুৃষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেএসডি জেলা সভাপতি হীরালাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুদ্দীন সাচ্চু, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, ফেনী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জহিরুল হক মিলন, প্রমুখ।