বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৪:২২

নাটোরে কাব স্কাউটসের হলি-ডে উৎসব

গার্ল-ইন স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে নাটোরে কাব স্কাউটসের হলি-ডে উৎসব অনুষ্ঠিত।  ছবি: বাসস

নাটোর, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : গার্ল-ইন স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে জেলায় কাব স্কাউটসের হলি-ডে উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল দশটায় নাটোর মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ। দিনশেষে মানসিক প্রশান্তি অর্জিত হবে। তাই প্রত্যেক স্কাউট সদস্যকে সুন্দর হওয়ার শপথ গ্রহন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা স্কাউটসের কমিশনার জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন এবং ট্রেজারার মো. আব্দুল হাকিম।

নাটোর জেলা স্কাউট আয়োজিত দিনব্যাপী হলি-ডে উৎসবে কাব স্কাউটসের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সেশন ছাড়াও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সাতটি উপজেলা থেকে ২১টি কাব স্কাউট দলের ১৫০জন উৎসবে অংশগ্রহন করে।