শিরোনাম

ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে ১২টা ৭ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গে তথ্যমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীনের নেতৃত্বে আজ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও এর আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তারা মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।