শিরোনাম

নওগাঁ, ২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বদলগাছী উপজেলায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন,
খেলার সামগ্রী, কৃষি প্রণোদনার বীজ, অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়েছে। উপজেলায় অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সব সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, ‘সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।