বাসস
  ০২ জুলাই ২০২৬, ১৮:৩৮
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮:৪১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

ঢাকা, ২ জুলাই ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকটি ৫ টা ৫৫ মিনিটে শেষ হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানিয়েছেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলন করেন।