শিরোনাম

বাগেরহাট ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম মো. রেজাউল করিমের পরিবারকে চেক হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশারফ হোসেন, মো. কামরুজ্জামান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রতিনিয়ত নানা ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। এমন কল্যাণ তহবিল উদ্যোগ সাংবাদিকদের নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে।
সভাপতির বক্তব্যে শেখ আবু সাঈদ শুনু বলেন, প্রেসক্লাব সবসময় সদস্যদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মরহুম রেজাউল করিমের কর্মময় জীবনের কথা স্মরণ করে তার অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।