শিরোনাম

রাঙ্গামাটি, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের সমর্থনে জেলার কাউখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক আলী বাবর, দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদদীনসহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
পথসভায় দীপেন দেওয়ান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের বিদ্যমান সমস্যা সমাধান হবে এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি বলেন, বিএনপি দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামীতে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে সলককে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ জন্য তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।