শিরোনাম

মুন্সীগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): মুন্সীগঞ্জে পুলিশের পৃথক ৬টি অভিযানে মাদক, র্যাবের পোশাক, ডাকাতির নগদ টাকাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইসলাম শেখ (২৪), সেলিম তালুকদার (২৬), আলম দেওয়ান (৩৫), রাজু মিয়া (৩০), হাবিবুর রহমান (৩০), লিপি ইসলাম (৩০), আব্দুর রহমান (৩৬), মো. রাসেল (৩৮), মো. ইয়াছিন (১৮) এবং রহমতউল্লাহ (৩৬)।
জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত দুই দিনে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লৌহজং, গজারিয়া ও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।