শিরোনাম

খুলনা, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): সুন্দরবন সংলগ্ন জেলার কয়রা উপজেলায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার করা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামে অবস্থিত প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করেন। এ সময় বন বিভাগের স্টাফ, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরবনের বুষ্টুমখালী খাল এলাকায় অবমুক্ত করেছেন।