শিরোনাম

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আবু সুফিয়ান আরমান উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। তিনি ধামাইরহাট হযরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নীয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরমান নামের কিশোর ঘটনাস্থলে প্রাণ হারান। আকিবকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের একজন ঘটনাস্থলেই মারা যায়। অন্যজনকে রাত ১২টার দিকে হাসপাতালে মারা যায়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলোও জব্দ করা হয়েছে এবং এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।