শিরোনাম

মাদারীপুর, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার শিবচর উপজেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র উদ্যোগে যৌথসভা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলার শিবচর উপজেলার মাদবরেচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে শিবচর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার।
এ সময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সোহেল রানা, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য জহের গোমস্তা, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ ও সদস্য সচিব সাইদুর রহমান সিহাবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যৌথসভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।