বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৯

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: বাসস

পটুয়াখালী, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার কুয়াকাটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার আসরের নামাজ শেষে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে কুয়াকাটা পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আ. আজিজ মুসুল্লীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, যুবদল সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।