বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭

রাজবাড়ীতে খালেদার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

রাজবাড়ী, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস। 

দোয়া মাহফিলে বক্তারা বলেন, গত ৩১ ডিসেম্বর সকালে লাল সবুজে মোড়ানো কফিন এভার কেয়ার হাসপাতাল থেকে যখন বের হয়, তখন অশ্রু আর আহাজারীতে ভারী হয়ে ওঠে চারপাশ, তারপর ঢাকার মানিক মিয়া এভিনিউতে জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে, তিনি ছিলেন দল মত নির্বিশেষে সকলের প্রাণ প্রিয় নেত্রী।
তারা আরো বলেন, এসময় এলাকায় নেমে আসে এক ভারী নিরবতা, চোখের পানি আর দীর্ঘশ্বাসে স্তব্ধ হয়ে আসে পরিবেশ, এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, যার তুলনা সে নিজেই।

এ সময় উপস্থিত ছিলেন, বাসস প্রতিনিধি মো. মোশারফ হোসেন, কালের কণ্ঠের সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী কন্ঠের খান মো. জহুরুল হক, আরটিভি প্রতিনিধি মো. মনিরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানব জমিনের  প্রতিনিধি মো. শহিদুল ইসলাম  প্রমুখ।