বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৪

সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জেলার কলারোয়া উপজেলায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সাতক্ষীরা, ৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার কলারোয়া উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে কলারোয়া উপজেলার ধানদিয়া এলাকায় বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নসর, বেগম খালেদা জিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুরজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। 

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদানের কথা স্মরণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়।