শিরোনাম

রাঙ্গামাটি, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলার বরকলে উপজেলা বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বাদ জোহর ভূষনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সহ সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মজিবুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।