শিরোনাম

রাঙ্গামাটি, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর লংগদু জোন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ আর্থিক অনুদান প্রদান করেন, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি)।
উপজেলার সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন, বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মো, জাহিদুর ইসলাম, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মো. রাশেদুজ্জামান।
এ সময় লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব বলেন, সেনাবাহিনী পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।