শিরোনাম

নেত্রকোণা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় এলপিজি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী।
গতকাল সোমবার বিকেলে এ অভিযানে কেন্দুয়া পৌরসভার বিভিন্ন খুচরা দোকানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির বিষয়ে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
উপজেলার সাহিতপুর বাজার ও মডেল বাজারে অবস্থিত দুইটি ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ দশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান, ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।