শিরোনাম

সিলেট, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় ঐক্যের প্রতীক, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শোক বই খোলা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এই শোক বইয়ে স্বাক্ষর করেন। এসময় তিনি খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম জিয়া দেশের শিক্ষাঙ্গনেও অপরিসীম অবদান রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে তিনি অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
পরে অনুভূতি ব্যক্ত করতে সবার জন্য উন্মুক্ত করা হয় শোক বইটি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে খোলা এই শোক বই প্রশাসন ভবনের নিচতলায় রাখা হয়েছে।