বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৪

কুড়িগ্রামে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি : বাসস

কুড়িগ্রাম, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

যাত্রাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বিপ্লব।

এসময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক রহিমুদ্দিন হায়দার রিপন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক মাহাবুব আলম প্রমুখ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরেন। 

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।