শিরোনাম

যশোর, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শ্রমজীবী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানে আয়োজিত এক কর্মসূচীতে এসব কম্বল বিতরণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও যশোর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, বিএনপি নেতা আনিছুর রহমান মুকুল, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাপতি আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ আজ ক্রন্দনরত। দেশবাসী তাঁর রুহের মাগফেরাত কামনায় প্রার্থনারত।