শিরোনাম

বান্দরবান, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) :‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ব্যানার ও প্ল্যার্কাড হাতে একটি ওয়াকাথন বের হয়ে জেলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
পরে ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে সম্মাননা প্রদান, ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা আহ্বায়ক ম্যা ম্যা নু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরুফা সুলতানা খান হীরামনি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।