বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৩

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ও বিএনপির কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম। কোলাজ : বাসস

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এর  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১১ আসন রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত।

রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে আজ তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।