বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৪৬

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫

রাজশাহী, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার  দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২৫ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন মাদক মামলায়, ও অন্যান্য মামলায় ২১  জনকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।