বাসস
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাতে শীতবস্ত্র বিতরণ

শনিবার জেলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ছবি : বাসস

নরসিংদী, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার বেলা ১১ টায় মনোহরদীর চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক  মো. সরুজ মিয়ার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা  মহসিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এ্যাব'র সদস্য সচিব ও কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

শাহাদাত হোসেন বিপ্লব বলেন, 'কবি নজরুল বলেছেন  'এ বিশ্বে যা কিছু মহান,চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী,অর্ধেক তার নর'। নারীরা পৃথিবীতে অনেক কিছু করেছে,বাংলাদেশে কি করেছে তার প্রমাণ খালেদা জিয়া। এদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধে বেগম জিয়ার ভূমিকা অনস্বীকার্য। যুদ্ধকালে বেগম জিয়া বন্দী জীবন পার করেছেন।