শিরোনাম

মেহেরপুর ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মেহেরপুর-১ আসনে সিপিবি’র প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রেসক্লাবে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন ও ভাস্কর্য পুনঃস্থাপন, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, কৃষিতে সার সিন্ডিকেট ভাঙা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, পেঁয়াজ-আলুসহ মৌসুমি ফসলের সংরক্ষণাগার নির্মাণ, স্থানীয় কৃষিভিত্তিক ও হাইটেক শিল্প পুনরায় চালু, ঘুষ-দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, যুবকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ, মাদক-অস্ত্র ও অনলাইন জুয়া দমন, ক্রীড়া চর্চা সম্প্রসারণ, মিথ্যা মামলা রোধ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অঙ্গীকার করা হয়।
এসময় তিনি অভিযোগ করে বলেন, দ’ুটি দলের প্রার্থী নির্বাচনে কালো টাকা ব্যবহার করে নির্বাচনি আইন ভঙ্গ করছেন।